অর্থনীতি

ডলারের দাম বাড়ল

ডলারের দাম বাড়ল
ডলারের দাম বাড়ল

ডলারের দাম বাড়ছে। টাকার বিপরীতে ডলারকে শক্তিশালী করতে চাইছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে এবং রপ্তানি আয় বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র। ইতোমধ্যে প্রতি ডলারের দাম ১৫ পয়সা পর্যন্ত বেড়ে ৮৪ টাকা ৬৫ পয়সা হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রতি ডলারের জন্য দিতে হয়েছিল ৮৪ টাকা ৫০ পয়সা।

বছরখানেক আগে ডলারের দর কম ছিল। ২০১৮ সালের ২ অক্টোবর আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দর ছিল ৮৩ টাকা ৮০ পয়সা, জানায় বাংলাদেশ ব্যাংক। ছয় মাস বাদে এক ডলার ৮৪ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়। এই দর পরের ছয় মাস পর্যন্ত একই ছিল।

অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রতিযোগী দেশ চীন, ভারত ও ভিয়েতনামসহ বেশ কিছু দেশ যার যার মুদ্রার মান কমিয়েছে ডলারের বিপরীতে। ভারতও সম্প্রতি একই পথে হাঁটছে। তাই প্রতিযোগীদের সাথে টিকতে ডলারের বিপরীতে টাকার মানও কমানো প্রয়োজন। পাশপাশি ডলারের বিপরীতে টাকার মান কমে গেলে আমদানি ব্যয়ও বেড়ে যাবে।

আবার ভোগ্যপণ্য আমদানির খরচ বাড়লে এর ভার সাধারণ মানুষের ওপরে আসবে। এদিকে, ব্যাংকিং চ্যানেলে টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধিতে খোলাবাজারে (কার্ব মার্কেট) ব্যাপক প্রভাব পড়েছে। এই বাজারে প্রতি ডলার ৮৭ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২০১৯-২০ অর্থবছরে জুলাই থেকে সেপ্টেম্বরে ব্যাংকগুলোর কাছে আন্তঃব্যাংক মুদ্রাবাজার দরে ৫ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দর বাড়লে রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রেরণকারীদের সুবিধা হলেও খরচ বাড়ে আমদানিতে। ফলে তার প্রভাব পড়ে ভোক্তা পর্যায়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ