অর্থনীতি

স্বর্ণের ভরি ৬০ হাজার টাকা পেরিয়েছে

স্বর্ণের ভরি ৬০ হাজার টাকা পেরিয়েছে
স্বর্ণের ভরি ৬০ হাজার টাকা পেরিয়েছে

আরও এক দফা বেড়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। এবার ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়েছে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দর বাড়ানোয় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬০ হাজার টাকা ছাড়িয়েছে। এই মানের স্বর্ণের দর এখন ৬০ হাজার ৩৬১ টাকা।

রোববার থেকেই বাজারে নতুন দর কার্যকর হচ্ছে। এর আগে ২০১৩ সালে দেশের বাজারে স্বর্ণের দাম ৬০ হাজার টাকা ছাড়ায়। তারও আগে ২০০৩ সালে ইরাকে মার্কিন হামলার পর স্বর্ণের দর প্রতি ভরিতে ৭০ হাজার ছাড়িয়ে যায়।

এবার দাম বাড়ানোর পেছনে বৈশ্বিক অস্থিরতাকে দায়ী করেছে বাজুস। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে এবং দেশে বুলিয়ন মার্কেটে স্বর্ণের দর বেড়েছে। এ কারণে দর সমন্বয় করতে হয়েছে। একই কারণ দেখিয়ে গত ১৮ ডিসেম্বর ভরিপ্রতি এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়। নতুন দরে ২১ ক্যারেট মানের স্বর্ণের দাম দাঁড়াল ৫৮ হাজার ২৮ টাকা। ১৮ ক্যারেটের দর ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতনী স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছে ৪০ হাজার ২৪১ টাকা। অর্থাৎ সব মানের স্বর্ণের ভরিপ্রতি দর বাড়ল এক হাজার ১৬৬ টাকা। তবে রুপার দর এ যাত্রায়ও বাড়ানো হয়নি। ভরিপ্রতি ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

কী পরিস্থিতিতে স্বর্ণের বাজার অস্থির হলো জানতে চাইলে বাজুসের সহসভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সমকালকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্প্রতি যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। তেল, স্বর্ণসহ প্রায় সব পণ্যের বাজারেই একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। শনিবার আউন্স প্রতি স্বর্ণের দর বেড়েছে ৫২ ডলার। পরিস্থিতি কী হয় বলা মুশকিল। সূত্রঃ সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ