অর্থনীতি

বাণিজ্য মেলা আজ খুলবে দুপুরে

বাণিজ্য মেলা আজ খুলবে দুপুরে
বাণিজ্য মেলা আজ খুলবে দুপুরে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ (৮ জানুয়ারি) সকাল ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন ১০ জানুয়ারি (শুক্রবার) বন্ধ থাকবে এ মেলা।

মেলার আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সময় পরিবর্তন সম্পর্কে ইপিবির সূত্র জানায়, বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান রয়েছে। নিরাপত্তাজনিত কারণ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে মেলার কর্তৃপক্ষ মাইকে ঘোষণা করেছে অনিবার্য কারণবশত ৮ জনুয়ারি বাণিজ্য মেলা সকাল ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টায় খোলা হবে।

এর আগে মেলার আয়োজক প্রতিষ্ঠান ইপিবির উপ-পরিচালক এবং মেলার সদস্য সচিব আব্দুর রউফ জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন আগামী ১০ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওইদিন বাণিজ্য মেলা বন্ধ থাকবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১০ জানুয়ারি মেলা বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছিলেন।

বরাবরের মতো এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী এ বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের মেলায় বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ইরান, তুরস্ক, নেপাল, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও তাইওয়ানের প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় ক্রেতারা যে সব পণ্য কিনতে পারবেন তার মধ্যে অন্যতম দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পাট ও পাটজাত পণ্যসামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়া জাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিকসামগ্রী, মেলামাইনসামগ্রী, হারবাল ও টয়লেট্রিজ, ঘড়ি, হোম অ্যাপ্লায়েন্স, ইমিটেশন জুয়েলারি, সিরামিকস, টেবলওয়্যার, ক্যাবল, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, আসবাবপত্র ও হস্তশিল্পজাত পণ্য, উপহারসামগ্রী, কনস্ট্রাকশনসামগ্রী, হোম ডেকর, বেকারি পণ্য, বিদেশি বস্ত্র ইত্যাদি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ