অর্থনীতি

মুজিববর্ষ: আসছে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, সঙ্গে ২০০ টাকার নোট

মুজিববর্ষ: আসছে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, সঙ্গে ২০০ টাকার নোট
মুজিববর্ষ: আসছে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, সঙ্গে ২০০ টাকার নোট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১০০ টাকা মূল্যমানের সোনা ও রূপার স্মারক মুদ্রা ছাড়বে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে চালু করা হবে ২০০ টাকা মূল্যমানের নিয়মিত নোটও। আসছে ১৭ মার্চ এগুলো ছাড়া হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি।' খবর ইউএনবির

সিরাজুল ইসলাম জানান, ১০০ টাকা মূল্যমানের ১ হাজার ৫০টি স্বর্ণ মুদ্রা এবং একই মূল্যমানের ৫ হাজারটি রৌপ্য মুদ্রা ছাড়া হবে। এর বাইরে এ উপলক্ষে বাজারে ২০০ টাকা মূল্যমানের নোটও ছাড়া হবে।

তবে ২০০ টাকা মূল্যমানের কতগুলো নোট বাজারে ছাড়া হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা।

বর্তমানে দেশে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নিয়মিত নোট চালু রয়েছে।প্রথমবারের মতো ২০০ টাকার নোট চালু হতে যাচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ