অর্থনীতি

কমলো স্বর্ণের দাম

আজ থেকে প্রতি ভরিতে দাম ১ হাজার ১৬৬ টাকা কমছে
আজ থেকে প্রতি ভরিতে দাম ১ হাজার ১৬৬ টাকা কমছে

এক মাসের ব্যবধানে কমলো সোনার দাম। অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহূত এ ধাতুর দাম আজ বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ১ হাজার ১৬৬ টাকা কমছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে গতকাল নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।

বাজুস নির্ধারিত নতুন মূল্যতালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের অর্থাত্ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রয় হবে ৬০ হাজার ৩৬১ টাকা দরে। গতকাল বুধবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রয়মূল্য ছিল ৬১ হাজার ৫২৭ টাকা। পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রয় হবে ৫৮ হাজার ২৮ টাকা দরে। আগে এ মানের প্রতি ভরি সোনার বিক্রয়মূল্য ছিল ৫৯ হাজার ১৬৪ টাকা।

আর ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রয় দর দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৩ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৫৪ হাজার ১১৭ টাকা। আর সনাতন পদ্ধতিতে বাজারে বিক্রয় হবে ভরিপ্রতি ৪০ হাজার ২৪০ টাকা। গতকাল পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৪১ হাজার ৪০৭ টাকা। এদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রয়মূল্য ৯৩৩ টাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ