অর্থনীতি

করোনায় জিডিপির প্রবৃদ্ধি কমবে এক শতাংশ

করোনায় জিডিপির প্রবৃদ্ধি কমবে এক শতাংশ
করোনায় জিডিপির প্রবৃদ্ধি কমবে এক শতাংশ

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দুই ধরনের ক্ষতিতে পড়বে বাংলাদেশ। এর মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্যগত ঝুঁকি আর একটি হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। স্বাস্থ্যগত ঝুঁকির কারণে দেশের জিডিপিতে অবদান রাখতে পারবেন না সাধারণ মানুষ। আর স্কুল-কলেজ, অফিস-আদালত, কলকারখানা এবং পরিবহন সেক্টর বন্ধ থাকায় দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে বলে শঙ্কা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, করোনার প্রভাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমবে ১ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ ৩ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ। আর এই সময়ে প্রায় ৯ লাখ লোক চাকরি হারাতে পারে। কারণ দেশের আমদানি-রপ্তানি এখন সম্পূর্ণ স্থবির। করোনার প্রভাব বাংলাদেশের পাঁচটি খাতে সবচেয়ে বেশি পড়বে। সবচেয়ে বেশি ক্ষতি হবে ব্যবসা-বাণিজ্য ও সেবা খাতে। এই খাতে ১১৪ কোটি ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। এ ছাড়া কৃষি খাতে ৬৩ কোটি ডলারের ক্ষতি হবে।

এ ছাড়া হোটেল, রেস্তোরাঁ ও এ সংক্রান্ত সেবা খাতে প্রায় ৫১ কোটি ডলার, উৎপাদন ও নির্মাণ খাতে প্রায় ৪০ কোটি ডলার এবং পরিবহন খাতে সাড়ে ৩৩ কোটি ডলার ক্ষতি হবে। সব মিলিয়ে এক বছরে ৩০২ কোটি ডলারের ক্ষতি হবে বলে আশঙ্কা করছে এডিবি। তার কারণ বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি করা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, কানাডা এবং চীনসহ প্রায় সবগুলোর দেশের সঙ্গে আমদানি-রপ্তানি স্থগিত রয়েছে। গত দুই মাস ধরে পোশাক খাতের সেল বাই অর্ডার আসছে না। চামড়া খাতেও এই অবস্থা বিরাজ করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ