অর্থনীতি

আজ থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের এক অঙ্কের সুদহার

আজ থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের এক অঙ্কের সুদহার
আজ থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের এক অঙ্কের সুদহার

অবশেষে কার্যকর হচ্ছে ঋণের এক অঙ্কের সুদহার। আজ বুধবার থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের সুদহার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। ব্যাংকাররা জানিয়েছেন, ঋণের এক অঙ্কের সুদহার কার্যকরে তাঁদের সব ধরনের প্রস্তুতি আছে।

গত ২৪ ফেব্রুয়ারি ৯ শতাংশ সুদ বেঁধে দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়, ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সর্বোচ্চ সুদহার হবে ৯ শতাংশ। এ ছাড়া ঋণটি খেলাপি হলে অতিরিক্ত ২ শতাংশ দণ্ডসুদ আরোপ করতে পারবে ব্যাংকগুলো। তবে আমানতের সুদহার নিয়ে কোনো সার্কুলার জারি করেনি বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো নিজেদের মতো আমানতের সুদ অফারের সুযোগ পাবে।

এ বিষয়ে এবিবির চেয়ারম্যান ও বেসরকারি ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার কালের কণ্ঠকে বলেন, ‘১ এপ্রিল থেকে ঋণের সুদ এক অঙ্কে আমরা বাস্তবায়ন করব। এ জন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি আছে।’

ঋণের এক অঙ্কের সুদ কার্যকরে ব্যাংকগুলোকে এরই মধ্যে আরো কিছু সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি রেপো রেট বেসিস ২৫ পয়েন্ট কমিয়ে ৫.৭৫ শতাংশ এবং নগদ জমা সংরক্ষণের হার (সিআরআর) দ্বি-সাপ্তাহিক গড় ও দৈনিক ভিত্তিতে ০.৫০ শতাংশ কমিয়ে যথাক্রমে ৫ শতাংশ ও সাড়ে ৪ শতাংশ করা হয়েছে। গত ২৪ মার্চ থেকে রেপোর নতুন রেট কার্যকর হয়েছে। আর সিআরআর কার্যকর হচ্ছে আজ।/কালেরকণ্ঠ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ