অর্থনীতি

করোনার মধ্যেও বাংলাদেশের শক্তিশালী প্রবৃদ্ধির আশা এডিবির

করোনার মধ্যেও বাংলাদেশের শক্তিশালী প্রবৃদ্ধির আশা এডিবির
করোনার মধ্যেও বাংলাদেশের শক্তিশালী প্রবৃদ্ধির আশা এডিবির

করোনা ভাইরাসের প্রভাবে বাংলাদেশের অর্থনীতির ক্ষতির পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক ২ থেকে শূন্য দশমিক ৪ শতাংশ পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে করোনা ভাইরাসের প্রভাব যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

শুক্রবার প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২০’ প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে। সারাবিশ্বে যখন অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে তখন বাংলাদেশের শক্তিশালী প্রবৃদ্ধির আশা করছে এডিবি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগের আট মাসের (জুলাই-ফেব্রুয়ারি) তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি উল্লেখ করেছে, করোনার প্রভাব না থাকলে চলতি (২০১৯-২০) অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৮ শতাংশ। আগামী অর্থবছর এই প্রবৃদ্ধি ৮ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে এর জন্য রাজনৈতি স্থিতিশীলতা, ভোক্তাদের আস্থা ও আমদানি-রপ্তানির গতি ঠিক থাকতে হবে। সেই সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্প্রসারণশীল মুদ্রানীতি এবং অনুকূল আবহাওয়া থাকতে হবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ প্রতিবেনের বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, কভিড-১৯ এর মহামারির প্রভাবে বাংলাদেশের অর্থনীতির প্রাথমিক একটি ক্ষতির হিসাব করা হয়েছে। যা জিডিপির শূন্য দশমিক ২ থেকে শূন্য দশমিক ৪ শতাংশ পর্যন্ত। যদি মহামারির প্রভাব বেশি হয় সেক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারে। করোনর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করে মনমোহন প্রকাশ উল্লেখ করেন, বৃহত্তর ঝুঁকি বিবেচনায় বন্ধ ঘোষণা এবং অর্থনীতির ঝুঁকি মোকাবিলার উদ্যোগ ক্ষতি কমিয়ে আনতে সাহায্য করবে।

এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, করোনার প্রভাবের আগের আট মাসে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে ছিল। আগের (২০১৮-১৯) অর্থবছর ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। চলতি অর্থবছরের শুরুতে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে। বছরেরর শুরুতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ সরকারি নানা উদ্যোগ রপ্তানির গতি বেড়েছিল। এক অংকের সুদহার, সরকারি ব্যয় বৃদ্ধিসহ নানা উদ্যোগ বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করেছিল। মুল্যস্ফীতিও নিয়ন্ত্রণে রয়েছে। তবে রাজস্ব আদায় কমে যাওয়া বাংলাদেশর অর্থনীতির জন্য মূল চ্যালেঞ্জ তৈরি করেছে।

এডিবি উল্লেখ করেছে, জিডিপির তুলনায় কম রাজস্ব আদায় দিয়ে উচ্চ মধ্য আয়ের দেশে উন্নীত হওয়া এবং দারিদ্র্য বিমোচন বাধাগ্রস্ত হতে পারে। কর কাঠামো পুনর্বিন্যাস করে রাজস্ব আদায় বাড়াতে হবে। বাজেটে স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছে এডিবি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ