অর্থনীতি

লকডাউন এলাকায়ও খোলা থাকবে সরকারি ৬ ব্যাংক

লকডাউন এলাকায়ও খোলা থাকবে সরকারি ৬ ব্যাংক
লকডাউন এলাকায়ও খোলা থাকবে সরকারি ৬ ব্যাংক

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসন যেসব এলাকা লকডাউন করবে ঐ এলাকায় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকলেও সরকারি ৬ ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ট্রেজারি কার্যক্রম, সরকারি ভাতা-অনুদান প্রদানসহ সাধারণ মানুষের আর্থিক প্রয়োজনের স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ।

রাষ্ট্রীয় মালিকানার ছয়টি ব্যাংক হলো—সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। জেলা-উপজেলায় এসব ব্যাংকের সব শাখা আজ ১২ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

এছাড়া ব্যাংকিং লেনদেনের জন্য খোলা রাখা শাখায় প্রশাসনের সহায়তা নিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার বিষয়ে নির্দেশনা নিশ্চিত করতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ