অর্থনীতি

করোনা পরিস্থিতির উন্নতি হলে কারখানা খুলবে: বিজিএমইএ

করোনা পরিস্থিতির উন্নতি হলে কারখানা খুলবে: বিজিএমইএ
করোনা পরিস্থিতির উন্নতি হলে কারখানা খুলবে: বিজিএমইএ

করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ছাড়া কারখানা খুলে দেওয়া নিরাপদ মনে করছে না তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। শুক্রবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানা খুলে দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে বিজিএমইএর অবস্থান অত্যন্ত স্পষ্ট।

কারখানা চালু করার আগে সবাইকে নিরাপদ রাখতে হবে। যদি সার্বিকভাবে মহামারি করোনা পরিস্থিতির উন্নতি হয়, তা হলে সঠিক সময়ে কারখানা খুলে দেওয়া হবে। এ মুহূর্তে প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা।

আগামী ২৬ এপ্রিল কারখানা খুলে দেওয়া হবে- বিজিএমইএ সভাপতি ড. রুবানা হককে নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের সূত্র ধরে কয়েকটি টেলিভিশন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি পরিবেশিত হয়েছে। করোনা সংক্রমণ ক্রমেই খারাপ হওয়ার পরিস্থিতির মুখে কারখানা খুলে দেওয়ার তথ্যে আবারও সমালোচনার মুখে পড়ে বিজিএমইএ।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির মধ্যেই গত ৫ এপ্রিল কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিজিএমইএ। গণপরিবহন বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে অনেক ভোগান্তির মধ্য দিয়ে শ্রমিকরা কারখানায় পৌঁছেন। অবশ্য আগের রাত সাড়ে ১০টায় আবারও কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দ্বিতীয় দফা ভোগান্তির মুখে পড়েন শ্রমিকরা। করোনা সংক্রমণের ঝুঁকির বিষয়টি বিবেচনায় শ্রমিকদের ভাড়া করা বাড়িতে উঠতে দেননি অনেক বাড়ির মালিক। গণপরিবহন বন্ধ থাকায় আবারও কষ্ট স্বীকার করে গ্রামের বাড়িতে ফিরতে হয়েছে অনেক শ্রমিককে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ