অর্থনীতি

করোনাভাইরাস: বন্ধ হয়ে গেল লাফার্জ হোলসিমের ঢাকা অফিস

করোনাভাইরাস: বন্ধ হয়ে গেল লাফার্জ হোলসিমের ঢাকা অফিস
করোনাভাইরাস: বন্ধ হয়ে গেল লাফার্জ হোলসিমের ঢাকা অফিস

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বহুজাতিক সিমেন্ট কোম্পানি ‘লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড’র প্রধান কার্যালয় ঢাকা অফিস।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী লকডাউনের জেরে কোম্পানিটির সিমেন্ট বিক্রি ব্যাপক হারে কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

কর্মীদের দেওয়া নোটিশ ও সরকারের সংশ্লিষ্ট শ্রম কার্যালয়ের নথিপত্র থেকে জানা যায়, গত ১২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় লাফার্জ হোলসিসের ঢাকা অফিস। করোনা পরিস্থিতির উন্নতি না হলে বন্ধের সময় আরও বাড়তে পারে।

তবে কারখানার স্থায়ী শ্রমিক ও কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় প্রতিরোধমূলক পদক্ষেপ অনুসরণের মাধ্যমে নিরাপদে থাকতে বলা হয়েছে।

বিভিন্ন নথিপত্রে দেখা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লাফার্জ হোলসিমের সিমেন্ট বিক্রিতে ধস নামে। এর সঙ্গে কর্মীদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় অফিস বন্ধ ঘোষণা করা হয়।

তবে প্রধান কার্যালয়ের কর্মীদের মধ্যে যারা এক বছরের বেশি সময় ধরে কোম্পানিতে যোগ দিয়েছেন তাদেরকে শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করা হবে। সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ