অর্থনীতি

ইকোনমিস্টের তালিকা

করোনার কালে উদীয়মান অর্থনীতির ৯ম অবস্থানে বাংলাদেশ

করোনার কালে উদীয়মান অর্থনীতির ৯ম অবস্থানে বাংলাদেশ
করোনার কালে উদীয়মান অর্থনীতির ৯ম অবস্থানে বাংলাদেশ

কোভিড-১৯ মহামারির কালে বিশ্বের উদীয়মান অর্থনীতির ৬৬ দেশের মধ্যে বাংলাদেশকে নবম শক্তিশালী অর্থনীতি হিসেবে তালিকাভুক্ত করেছে আন্তর্জাতিক ব্যবসা ও বৈশ্বিক সম্পর্ক বিশ্লেষণের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য ইকোনমিস্ট।

চারটি নির্বাচিত খাতের অর্থনৈতিক দুর্বলতা পরীক্ষা করে এ তালিকা করা হয়েছে। সেগুলো হলো- সরকারি ঋণ জিডিপির কত শতাংশ, বৈদেশিক ঋণ (সরকারি ও বেসরকারি উভয়ই), ঋণ গ্রহণের ব্যয় এবং রিজার্ভের আওতা। খবর ইউএনবির

উল্লেখিত চারটি সূচকেই বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী বা তুলনামূলকভাবে ভালো হিসেবে দেখানো হয়েছে। তালিকায় চীন, ভারত এবং দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো দেশ থেকে এগিয়ে আছে বাংলাদেশ।

তালিকার শীর্ষে আছে বতসোয়ানা এবং ভেনিজুয়েলা রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে।

উদীয়মান অর্থনীতির দেশগুলোর সম্মিলিতভাবে সরকারি ঋণের পরিমাণ ১৭ ট্রিলিয়ন ডলার, যা বিশ্বের মোট ঋণের প্রায় ২৪ শতাংশ।

এরই মধ্যে ফিচ রেটিং ১৮ দেশের ২০২০ সালের ক্রেডিট রেটিং কমিয়ে ফেলেছে, যা আগের যে কোনো পুরো বছরের তুলনায় বেশি।

ইকোনমিস্টের মতে, আর্জেন্টিনা তাদের বৈদেশিক বন্ডের ৫০০ মিলিয়ন ডলার পরিশোধ করতে ব্যর্থ হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ