অর্থনীতি

করোনায় আক্রান্ত রাকাব কর্মকর্তা, শাখা লকডাউন

করোনায় আক্রান্ত রাকাব কর্মকর্তা, শাখা লকডাউন
করোনায় আক্রান্ত রাকাব কর্মকর্তা, শাখা লকডাউন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নীলফামারীর ডিমলা উপজেলার ডাঙ্গারহাট শাখার এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে শাখাটির লকডাউন ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি আক্রান্ত ব্যক্তির আবাসস্থল, ব্যাংক শাখার পার্শ্ববর্তী একটি মেস, আশপাশের দোকানপাট এবং দুটি বাড়ি লকডাউন করা হয়েছে।

নীলফামারী জেলার ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ডিমলা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলাবাসী বাড়িতে অবস্থান করবেন। বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। ডিমলা উপজেলা থেকে কেউ বাইরে যেতে বা প্রবেশ করতে পারবে না। জরুরি সেবা, কাঁচাবাজার, মুদি দোকান এবং ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জেলা শাখাগুলো ছাড়াও বিভাগীয় এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তারাও প্রচণ্ড আতঙ্কিত। মার্চ মাসের শেষ দিকে সাধারণ ছুটি ঘোষণা করার পরবর্তী ১০ দিন অফিসেই আসেননি খোদ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতনরা।

সূত্র জানায়, রাকাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজন এখন পর্যন্ত প্রধান কার্যালয়ে অনুপস্থিত। যদিও সরকারি নির্দেশনায় কর্মস্থল ত্যাগ (স্টেশন লিভ) না করার জন্য বলা হয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংক থেকে স্বাস্থ্য বীমা এবং ১০ দিনের বিপরীতে পুরো মাসের বেতন পাওয়ার প্রজ্ঞাপনের পর ব্যাংকে আসতে শুরু করেছেন কর্মকর্তারা। এখন এ ব্যাংকের কর্মকর্তারা পালাক্রমে অফিস করছেন বলে জানা গেছে।

অন্যদিকে করোনার ঝুঁকি ভাতা শুরু হওয়ার পর লাঞ্চ বিলসহ কয়েকটি বিল দেওয়া বন্ধ করে দিয়েছে রাকাবসহ কয়েকটি ব্যাংক। অথচ চলমান কোনও সুবিধা বাতিল না করার নির্দেশনা আছে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাংকারদের মধ্যে অষ্টম ব্যক্তি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিমলা উপজেলার এই কর্মকর্তা। এর আগে সোনালী ব্যাংকের পাঁচজন, মার্কেন্টাইল ব্যাংকের একজন এবং দি সিটি ব্যাংকের একজন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যাংকারদের মধ্যে দি সিটি ব্যাংকের কর্মকর্তা মুজতবা শাহরিয়ার মৃত্যুবরণ করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ