অর্থনীতি

অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি

পেনশন তোলা আরো সহজ হলো

পেনশন তোলা আরো সহজ হলো
পেনশন তোলা আরো সহজ হলো

সরকারি কর্মচারীদের পেনশন প্রাপ্তি আরো সহজ করা হলো। এলক্ষ্যে ‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ আদেশের কিছু সংশোধন আনা হয়েছে। সরকারি কর্মচারি কিংবা তাদের পরিবারের সদস্যরা নতুন সংযোজিত ৮টি ধাপ পূরণ করলেই তিন কার্যদিবসের মধ্যে পেনশন ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন।

সংশোধনীটি গত ১৯ মার্চ স্বাক্ষর করা হলেও গত মঙ্গলবার তা অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের ওয়েবসাইটে পরিপত্র আকারে জারি করা হয়।

এতে বলা হয়েছে, পেনশন প্রাপ্তির ক্ষেত্রে ‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ জারি করে সরকার চলতি বছর জানুয়ারি মাসে।

এতে যেসব তথ্য সংযোজন করা হয় তাতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সরকারি কর্মকর্তা/কর্মচারী বা তাদের পরিবারকে নতুন করে কয়েকটি ধাপ পূরণ করতে হবে। এগুলো হলো, প্রত্যাশিত শেষ বেতনপত্র (ইএলপিসি), প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র, উত্তরাধিকার সনদপত্র ও নন-ম্যারিজ সার্টিফিকেট, পেনশন ফরম ২.১, পারিবারিক পেনশন ফরম ২.২, নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ, আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলন করার জন্য ক্ষমতা অর্পন ও অভিভাবক মনোনয়নের প্রত্যয়নপত্র, না দাবি প্রত্যয়নপত্র। এই ৮টি নতুন সংযোজন পূরণ করলে সহজেই পেনশন তোলা যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ