অর্থনীতি

ঢাকায় আজ থেকে যেসব মার্কেট খোলা থাকবে

ঢাকায় আজ থেকে যেসব মার্কেট খোলা থাকবে
ঢাকায় আজ থেকে যেসব মার্কেট খোলা থাকবে

অবশেষে আজ রবিবার (১০ মে) থেকে পাল্টে যেতে যাচ্ছে রাজধানী ঢাকার চিত্র। কারণ, গত দেড় মাস ধরে টানা বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে বেশ কিছু দোকান, বিপণি বিতান ও শপিংমল। দেশে করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। তারপরেও চলমান রমজান এবং আসন্ন ঈদের কথা মাথায় রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষ সীমিত পরিসরে দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার।

এই নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে এরইমধ্যে নিজেদের বেশিরভাগ আউটলেট খোলার ঘোষণা দিয়েছে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ও বাংলাদেশের জুতা তৈরিকারক প্রতিষ্ঠান এপেক্স ও বাটা। নিউমার্কেট বন্ধ থাকলেও খুলছে এর উল্টো পাশের গাউছিয়া, চাঁদনী চক, ইস্টার্ন মল্লিকা, ইস্টার্ন প্লাজা, এলিফ্যান্ট রোডের সব দোকান।

আজ থেকে আরো যেসব দোকান, শপিংমল, বিপণি-বিতান খুলছে:

গুলশান ১ ও ২ নম্বর সেকশনের ডিনএসসি মার্কেট এবং গাজী শপিং কমপ্লেক্স।

যাত্রাবাড়ী আয়েশা মোশারফ শপিং সেন্টার, বুড়িগঙ্গা সেতু মার্কেট, রহমান প্লাজা, হাবিবুল্লাহ সুপার মার্কেট, ফার্নিচার মার্কেট ও টাইলস মার্কেটের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, স্টিল ফার্নিচার মার্কেট সম্পূর্ণরূপে খোলা থাকবে।

উত্তরা কাজী ভবন ও বেশ ভবন, নিউ এলিফ্যান্ট রোড খোলা থাকবে।

আইডিবি ভবন আগারগাঁও কম্পিউটার মার্কেট।

ডিআইটি ফকিরাপুল মার্কেট খোলা থাকবে।

মিরপুর রোডে লাটিমী শপিং মল, জাহান ম্যানশন, গোল্ডেন মার্কেট থাকবে।

মিরপুর রোডের কাপড়ের দোকান, পাঞ্জাবির দোকান, জুতার দোকান, এবং আল্পনা প্লাজা খোলা থাকবে।

মোহাম্মদপুর ও মিরপুর রোডের রাস্তার পাশের দোকানগুলোও খোলা থাকবে।

নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেট এবং ক্রোকারিজের মার্কেট খোলা থাকবে।

গাউছিয়া সংলগ্ন গোল্ডেন প্লাজাও খোলা থাকবে।

বাংলাদেশের সর্ববৃহৎ আইটি মার্কেট মাল্টিপ্লান সেন্টারও খোলা থাকবে।

উত্তরা আলাউদ্দিন টাওয়ার h&m ও রাস্তার পাশের কিছু দোকান খোলা থাকবে।

টপ টেন ব্র্যান্ড বেশিরভাগ জায়গাতেই খোলা থাকবে।

এলিফ্যান্ট রোডের ট্রপিক্যাল সেন্টার, সুবাস্তু আর্কেড খোলা থাকবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ