অর্থনীতি

ভারত থেকে চাল আসছে

ভারত থেকে চাল আসছে
ভারত থেকে চাল আসছে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে চাল আসছে বাংলাদেশে। ভারতের ইকোনমিক টাইমস গত ৮ মে এ খবর প্রকাশ করেছে।

পশ্চিমবঙ্গ সীমান্তে চাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে অপেক্ষায় রয়েছে বেশ কিছু ট্রাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনুমতি মিললেই চালবোঝাই এসব ট্রাক প্রবেশ করবে বাংলাদেশে। এ বিষয়ে রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

তবে পশ্চিমবঙ্গের চাল বাংলাদেশে বেশি রপ্তানি হলে দাম বেড়ে যেতে পারে আশঙ্কায় নিজেদের সীমান্ত দিয়ে বাংলাদেশে চাল আসতে দিতে চায় না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাদের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কঠিন অবস্থান গ্রহণ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজ্যটির প্রধান সচিবকে স্থলবন্দর দিয়ে চাল পরিবহন সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতিপত্র দিতে নির্দেশ দিয়েছে।

তবে সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতেতে নির্দেশ সত্ত্বেও সীমান্ত দিয়ে চাল বাংলাদেশে প্রবেশ করতে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, চালবোঝাই ট্রাক পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে আটকে থাকায় মালবাহি কোম্পানিগুলোর প্রতিদিন লোকসান গুণতে হচ্ছে। ২০ মের পর ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের পাঞ্জাব থেকে বাসমতি চাল, হরিয়ানা থেকে গোবিন্দভোগ এবং পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য চাল আমদানি করে বাংলাদেশ।

সাম্প্রতিক অচলাবস্থার কারণে সীমান্ত দিয়ে চাল ঢুকতে অসুবিধা হলেও চট্টগ্রাম বন্দর দিয়ে এরইমধ্যে ভারতীয় চাল বাংলাদেশে প্রবেশ করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ