অর্থনীতি

মার্কেট শপিংমল খুলেছে, প্রথম দিনেই যানজট ঢাকায়

 মার্কেট শপিংমল খুলেছে, প্রথম দিনেই যানজট ঢাকায়
মার্কেট শপিংমল খুলেছে, প্রথম দিনেই যানজট ঢাকায়

স্বাস্থ্যবিধির শর্ত মেনে রবিবার ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে দোকান মার্কেট ও শপিংমল খুলে দিয়েছেন ব্যবসায়ীরা। প্রস্তুতি না থাকায় যেসব মার্কেট এখনও খোলা হয়নি তা শীঘ্রই চালু করা হতে পারে। মূলত ঈদের ব্যবসা ধরতে করোনা ঝুঁকি মাথায় নিয়ে মার্কেট, বিপণিবিতান, শপিংমল ও ফ্যাশন হাউসগুলো খুলে দেয়া হচ্ছে। ঢাকার ঐতিহ্য নিউমার্কেট বন্ধ রাখার ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত ওই মার্কেটের আংশিক দোকানপাট চালু করা হয়েছে।

এছাড়া এ্যালিফ্যান্ট রোড, মিরপুর রোড ও পুরান ঢাকার বংশাল, নয়াবাজার, ওয়ারী, মিটফোর্ড ও বুড়িগঙ্গা নদীর ওপারের কেরানীগঞ্জের মার্কেটগুলো চালু করা হয়েছে। সকাল ১০টার মধ্যেই দোকানপাট খুলে বসেন ব্যবসায়ীরা। এতে করে ঢাকার নয়াবাজার, মিরপুর রোডসহ বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। বাস ও ভারি যানবাহন না চললেও ঢাকার রাস্তায় চলাচল করছে রিক্সা, মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি, লেগুনা, টেম্পো, পিকাপ ও ব্যাটারিচালিতরিক্সাসহ অন্য যানবাহন। সকালের দিকে মার্কেটে ক্রেতাদের উপস্থিতি চোখে না পড়লেও দুপুরের পর থেকে অনেকেই আসেন শপিং করতে। ঈদ সামনে রেখে বেচা বিক্রি ভাল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এ্যালিফ্যান্ট রোডের ব্যবসায়ীরা। এদিকে ঢাকার বাইরে দেশের অন্যান্য স্থানেও মার্কেট শপিংমল খুলে দেয়া হচ্ছে। ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ভাল বলে জানা গেছে। তবে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় ঢাকার অভিজাত শপিংমল বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া নিউমার্কেট, গাউসিয়াসহ আশপাশের মার্কেটগুলো বন্ধ রাখার ঘোষণা দিলেও করোনা পরিস্থিতির ওপর নজর রাখছেন মার্কেট ব্যবসায়ীরা। পরিস্থিতি ভাল হলে শেষ পর্যন্ত মার্কেট চালু করা হতে পারে।

জীবন ও জীবিকার কথা উল্লেখ করে বাংলাদেশ দোকান মালিক সমিতির করোনার মধ্যেই ঈদ উপলক্ষে দোকান খোলার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন জানায়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক করে রবিবার থেকে রাজধানীসহ দেশের সব মার্কেট শপিংমল খোলার অনুমতি দেয় সরকার। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জনকণ্ঠকে বলেন, ব্যবসায়ীদের দাবি বিবেচনায় নিয়ে মার্কেট খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে অবশ্যই এক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, মার্কেট শপিংমল চালু বা বন্ধ রাখার বিষয়টি ব্যবসায়ীদের ইচ্ছার ওপর নির্ভর করছে। এটি চাপিয়ে দেয়ার কোন বিষয় নয়। তিনি বলেন, ঢাকার বড় কয়েকটি শপিংমল কর্তৃপক্ষ করোনা সংক্রমণরোধে দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এটা ভাল উদ্যোগ, নেতিবাচক দৃষ্টিতে দেখার কোন সুযোগ নেই।

রাজধানীর যেসব মার্কেট খোলা হয়েছে ॥ ঈদ সামনে রেখে রাজধানীর বেশির ভাগ মার্কেট খুলে দেয়া হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং খোলা হয়েছে। এছাড়া ইস্টার্ন প্লাজা, গাজী শপিং কমপ্লেক্স, কম্পিউটার সিটি সেন্টার, মাল্টিপ্লান অর্কেড ও এ্যালিফ্যান্ট রোডের সব দোকান এবং দেশী পোশাকের ব্র্যান্ডসহ সড়কের দুই পাশের অধিকাংশ দোকান খুলে দেয়া হয়েছে। দেশীয় পোশাকের ব্র্যান্ডশপ সাদাকালো, কে-ক্রাফ্, অঞ্জন’স, নিপুণ, রঙ, অন্যমেলা, বাংলার মেলা, নবরূপা, নগরদোলা, দেশাল, নীলাঞ্জনাসহ দেশীয় ফ্যাশন হাউসগুলো কোথাও খোলা থাকবে আবার কোথাও বন্ধ থাকবে। যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে সেখানে আউটলেট বন্ধ থাকবে।

এছাড়া ঈদ সামনে রেখে গুলশান ১ ও ২ নম্বর সেকশনের ডিনএসসি মার্কেট এবং গাজী শপিং কমপ্লেক্স, যাত্রাবাড়ী আয়েশা মোশারফ শপিং সেন্টার, বুড়িগঙ্গা সেতু মার্কেট, রহমান প্লাজা, হাবিবুল্লাহ সুপার মার্কেট, ফার্নিচার মার্কেট ও টাইলস মার্কেটের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, স্টিল ফার্নিচার মার্কেট সম্পূর্ণরূপে খোলা রাখা হবে। উত্তরা কাজী ভবন ও বেশ ভবন, নিউ এ্যালিফ্যান্ট রোড খোলা থাকবে। আইডিবি ভবন আগারগাঁও কম্পিউটার মার্কেট, ডিআইটি ফকিরাপুল মার্কেট খোলা থাকবে। মিরপুর রোডে লাটিমী শপিং মল, জাহান ম্যানশন, গোল্ডেন মার্কেট থাকবে। মিরপুর রোডের কাপড়ের দোকান, পাঞ্জাবির দোকান, জুতার দোকান এবং আল্পনা প্লাজা খোলা হয়েছে। মোহাম্মদপুর ও মিরপুর রোডের রাস্তার পাশের দোকানগুলোও খোলা থাকবে। নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেট এবং ক্রোকারিজের মার্কেট খোলা থাকবে। গাউছিয়া সংলগ্ন গোল্ডেন প্লাজাও খোলা থাকবে। বাংলাদেশের সর্ববৃহৎ আইটি মার্কেট মাল্টিপ্লান সেন্টারও খোলা থাকবে। উত্তরা আলাউদ্দিন টাওয়ার ও রাস্তার পাশের কিছু দোকান খোলা থাকবে। টপ টেন ব্র্যান্ড বেশিরভাগ জায়গাতেই খোলা থাকবে। এ্যালিফ্যান্ট রোডের ট্রপিক্যাল সেন্টার, সুবাস্তু আর্কেড খোলা হয়েছে।

দেশের বৃহত্তম শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকছে। এ ছাড়া আরও বন্ধ থাকবে বায়তুল মোকাররম মার্কেট, মৌচাক, আনারকলি, মোতালেব প্লাজা, মিরপুর ১ থেকে মিরপুর ১১ নম্বর পর্যন্ত সব মার্কেট, রমনা ভবন এলাকার সব মার্কেট, এনেক্সকো টাওয়ার, মহানগর কমপ্লেক্স, ঢাকা ট্রেড সেন্টার, সুন্দরবন সুপার মার্কেট, জাকির প্লাজা, নগর প্লাজা, সিটি প্লাজা, বঙ্গ ইসলামী সুপার মার্কেট, গুলিস্তান-ফুলবাড়িয়া ও বঙ্গবাজার। রাজধানীর জনপ্রিয় বিপণিবিতান গাউছিয়া ও চাঁদনী চক এখনও খুলেনি। তবে এসব মার্কেট সীমিত পরিসরে চালু হতে পারে। মার্কেটে ক্রেতা উপস্থিতি ও বেচাকেনার ওপর নজর রাখা হচ্ছে। বেচাকেনা ভাল হলে এসব মার্কেট পুরোপুরি খোলা হতে পারে।

উল্লেখ্য, গত ৪ মে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল ১০ মে থেকে খোলার কথা ঘোষণা করে সরকার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার কথা বলা হয়।

স্বাস্থ্যবিধির ওপর নজর রাখা হচ্ছে ॥ করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারের পক্ষ থেকে বেশকিছু শর্ত দেয়া হলেও তা পুরোপুরি মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে দোকান খুলেছেন ব্যবসায়ীরা। প্রথম দিনেই সাড়া মিলেছে ক্রেতাদের, তবে শিথিলতার সুযোগে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছে না অনেক ক্রেতা-বিক্রেতা। এ্যালিফ্যান্ট রোডের জুতার দোকানগুলো সকালেই খুলে দেয়া হয়। দাদা সু স্টোরের ম্যানেজার নিয়াজ মোর্শেদ জনকণ্ঠকে জানান, সকালের দিকে ক্রেতার দেখা না মিললেও দুপুরের পর অনেকেই এসেছেন। তবে বেচাকেনা জমতে আরও কয়েকদিন সময় লাগবে। / জনকণ্ঠ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ