অর্থনীতি

বিশ্ব অর্থনীতির ক্ষতি দাঁড়াতে পারে ৮.৮ ট্রিলিয়ন ডলারে॥ এডিবি

বিশ্ব অর্থনীতির ক্ষতি দাঁড়াতে পারে ৮.৮ ট্রিলিয়ন ডলারে॥ এডিবি
বিশ্ব অর্থনীতির ক্ষতি দাঁড়াতে পারে ৮.৮ ট্রিলিয়ন ডলারে॥ এডিবি

মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি ৫.৮ ট্রিলিয়ন থেকে ৮.৮ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতির এ অংক গতমাসে এডিবির করা পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি এবং বিশ্বের মোট উৎপাদনের ৬ দশমিক ৪ থেকে ৯ দশমিক ৭ শতাংশের সমান।

এডিবির এ নতুন পূর্বাভাস এমন সময়ে এল যখন বিশ্বের বেশিরভাগ দেশ নতুন করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি একপাশে সরিয়ে রেখে অর্থনীতির চাকা সচলে একের পর এক বিধিনিষেধ শিথিল করছে।

কোভিড-১৯ এর বিস্তার রুখতে এর আগে দেশে দেশে আরোপ করা কঠোর বিধিনিষেধ বিশ্ব অর্থনীতিকে কার্যত অচল করে দিয়েছিল।

মহামারীর ক্ষতিকর প্রভাব থেকে অর্থনীতিকে বাঁচাতে বিশ্বজুড়েই বিভিন্ন দেশের কর্তৃপক্ষ নানান আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমিয়েছে; বড় বড় সব প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে।

“নতুন এ বিশ্লেষণ অর্থনীতিতে কোভিড-১৯ এর সম্ভাব্য প্রভাব সংক্রান্ত একটি বিস্তৃত চিত্র হাজির করছে। অর্থনীতির ক্ষতি প্রশমনে নীতিগত হস্তক্ষেপ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এটি তার উপরও আলোকপাত করছে,” বলেছেন এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুয়ুকি সাওয়াদা।

ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের উপর বিধিনিষেধ ছয় মাস পর্যন্ত বহাল থাকলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৮.৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়াতে পারে বলে অনুমান এডিবির।

আর বিধিনিষেধ তিন মাস থাকলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে সর্বোচ্চ ৫.৮ ট্রিলিয়ন ডলারে, বলছে তারা।

এশীয় উন্নয়ন ব্যাংকের গতমাসের পূর্বাভাসে নতুন করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি ৪.১ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে জানানো হয়েছিল।

তবে কেবল এডিবিই নয়, মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি ধারণার চেয়ে বেশি হতে পারে বলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের কর্মকর্তারাও আশঙ্কা করছিলেন।

বিবিসি বলছে, বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের শ্রমশক্তির এক-চতুর্থাংশই এখন কোনো না কোনো আর্থিক সুবিধার মুখাপেক্ষী।

গত সপ্তাহে দেশটির ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরমি পাওয়েল মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারের গতি প্রাথমিক ধারণার চেয়েও শ্লথ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ