অর্থনীতি

২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপি অনুমোদন

২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপি অনুমোদন
২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপি অনুমোদন

আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি অনুমোদন দেয়া হয়েছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির মধ্যে অভ্যন্তরীণ উৎস হলে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য ধরা হয়েছে। চলতি অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা। সেই হিসাবে মূল এডিপির আকার বাড়ছে মাত্র ১ দশমিক ২ শতাংশ। এডিপির আকার কম-বৃদ্ধির দিক থেকে যা একটি রেকর্ড। কাঙ্ক্ষিত হারে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় চলতি অর্থবছরে সংশোধিত এডিপির আকার কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকা করা হয়েছে। সভায় ২০টি খাতে এডিপির বরাদ্দের খসড়া উপস্থাপন করা হয়। সবচেয়ে বেশি ৫২ হাজার ১৮৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছে পরিবহন খাত। এছাড়া ভৌতি পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ত খাতে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ হাজার ৭৯৫ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ