অর্থনীতি

আজ থেকে ব্যাংকের সব শাখা খোলা

আজ থেকে ব্যাংকের সব শাখা খোলা
আজ থেকে ব্যাংকের সব শাখা খোলা

আজ থেকে ব্যাংকের সব শাখা খোলা থাকছে। লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। করোনা ভাইরাসের কারণে টানা দুই মাসের বেশি সময় সীমিত আকারে ব্যাংক লেনদেন চলছিল। সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ শনিবার শেষ হওয়ায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গত জানুয়ারি পর্যন্ত হিসাবে, দেশে কার্যরত ৫৯টি ব্যাংকের মোট শাখা রয়েছে ১০ হাজার ৫৮৩টি। এর মধ্যে শহরে আছে পাঁচ হাজার ৫৫৯টি। আর গ্রামে পাঁচ হাজার ২৪টি। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে সীমিত আকারে ব্যাংকে লেনদেন হয়েছে। তখন অনেক শাখা বন্ধ ছিল। তবে ধীরে ধীরে শাখা খোলার সংখ্যা ও লেনদেনের সময় বাড়িয়ে সর্বশেষ দুপুর আড়াইটা নির্ধারণ করা হয়।

আজ থেকে আগের মতোই প্রতিদিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন হবে। তবে করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ও মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকার শাখায় দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে, খোলা থাকবে ৪টা পর্যন্ত। ব্যাংক খোলা রাখা ও লেনদেন করার ক্ষেত্রে কিছু নিয়ম পরিপালন করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মকর্তা-কর্মচারী এবং সন্তান সম্ভবা নারী কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত রাখতে হবে। এ ছাড়া সব ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি সংক্রান্ত ১৩টি নির্দেশনা পরিপূর্ণভাবে পরিপালন করতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ