অর্থনীতি

ব্যাংকে লেনদেন ১০টা থেকে ২টা পর্যন্ত, রেড জোনে শাখা বন্ধ

ব্যাংকে লেনদেন ১০টা থেকে ২টা পর্যন্ত, রেড জোনে শাখা বন্ধ
ব্যাংকে লেনদেন ১০টা থেকে ২টা পর্যন্ত, রেড জোনে শাখা বন্ধ

করোনা সংক্রমণ রোধে সকাল ১০ টা থেকে ২টা পর্যন্ত লেনদেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর লেনদেন পরবর্তী ব্যাং‌কের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাং‌কের শাখা ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মতিঝিল, দিলকুশা, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ রেড জোনের আওতাভুক্ত থাকলেও এগুলো বাদে সকল রেড জোনে ব্যাংকের শাখা বন্ধ থাকবে।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে।

জানা গে‌ছে, করোনা সংক্রমণ মাত্রার ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকাকে সরকার লাল (রেড), হলুদ (ইয়েলো) ও সবুজ (গ্রিন) জোনে ভাগ করছে। লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি থাকবে ব‌লে ঘোষণা দি‌য়ে‌ছে সরকার। এ প‌রি‌প্রে‌ক্ষি‌তে ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন ‌নি‌র্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক ঘোষিত করোনাভাইরাস সংক্রমিত মাঝারি ও উচ্চবিত্ত দৈনিক লেনদেন সময়সূচী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। আর লেনদেন পরবর্তী ব্যাং‌কের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাং‌কের শাখা ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

রেড জোন ( উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা):

স্বাস্থ্য অধিদপ্তর সিটি কর্পোরেশন জেলা প্রশাসক কর্তৃক ঘোষিত রেড জোন ( উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা)

এলাকায় অবস্থিত তফসিলী ব্যাংকের শাখা সাধারণভাবে বন্ধ থাকবে। তবে শাখা খোলা রাখার সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের ভিন্নরূপ কোন নির্দেশনা থাকলে সীমিত জনবলের মাধ্যমে সকাল ১০ টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সীমিত লেনদেন কর‌তে পার‌বে। আর লেনদেন পরবর্তী ব্যাং‌কের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাং‌কের শাখা দেড়টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় এরূপ এলাকায় অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয় এবং শাখার কার্যক্রম সকাল ১০ টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত চালু রাখতে হবে, যাতে ব্যাংকের অন্যান্য শাখার কার্যক্রম বিঘ্নিত না হয়।

মতিঝিল, দিলকুশা, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ রেড জোনের আওতাভুক্ত হলেও ২টা পর্যন্ত লেনদেন এবং ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক কর্তৃক ঘোষিত হলুদ (ইয়েলো) ও সবুজ (গ্রিন) জোনে অবস্থিত তফসিলী ব্যাংকের শাখা সকাল ১০টা হতে দুপুর ২ টা পর্যন্ত সকল প্রকার লেনদেনের জন্য খোলা রাখতে হবে এবং পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য বিকাল ৪টা পর্যন্ত শাখা খোলা রাখা যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ