অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ শূন্য ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ শূন্য ঘোষণা
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ শূন্য ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ শূন্য ঘোষনা করা হয়েছে। গভর্নর বর্তমান ফজলে কবিরের মেয়াদ শেষ হচ্ছে আজ শুক্রবার (৩ জুলাই)। অর্থাৎ পরদিন আগামীকাল শনিবার (৪ জুলাই) থেকে গভর্নরের পদ খালি। তবে গভর্নরের অবর্তমানে ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান ও ডেপুটি গভর্নর-২ আহমেদ জামাল এ দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

ওই আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে নতুন গভর্নরের যোগদানের আগ পর্যন্ত ব্যাংকের ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান ও ডেপুটি গভর্নর-২ আহমেদ জামাল নিজ নিজ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।’

‘ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবেন। পরে নিয়োগপ্রাপ্ত গভর্নরকে দুই ডেপুটি গভর্নর গুরুত্বপূর্ণ বিষয় ও সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন এবং প্রয়োজনে কার্যোত্তর অনুমোদন গ্রহণ করবেন।’

এদিকে বর্তমান গভর্নর ফজলে কবিরকে বহাল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বর্তমান বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করতে চলতি বছরের ৮ জুন মন্ত্রিপরিষদে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। পরে ওই সংশোধনী সংসদের বাজেট অধিবেশনে পাঠানো হয়। সংশোধনীটি ২৯ জুন সংসদের নোটিশে আনা হলেও শেষ পর্যন্ত সংসদে উত্থাপিত হয়নি। সংসদের অধিবেশন ৮ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ