অর্থনীতি

ইজেড উন্নয়নে ৯৭৮ কোটি টাকা ঋণ দিচ্ছে ভারত

ইজেড উন্নয়নে ৯৭৮ কোটি টাকা ঋণ দিচ্ছে ভারত
ইজেড উন্নয়নে ৯৭৮ কোটি টাকা ঋণ দিচ্ছে ভারত

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় ভারতই সাড়ে ১১ কোটি ডলার (৯৭৮ কোটি টাকা) ঋণ দিচ্ছে।

বাংলাদেশ এ ঋণ পাচ্ছে ভারতের তৃতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায়। ২০১৭ সালের অক্টোবরে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি বাংলাদেশ সফরে এলে তৃতীয় এলওসি সই হয়। এর আওতায় মোট ঋণের প্রতিশ্রুতি ছিল ৪৫০ কোটি ডলার।

বেজা সূত্রে জানা গেছে, এখন ডেভেলপারের সঙ্গে চুক্তি হলে ইজেড উন্নয়নের কাজ শুরু হবে। উভয় দেশের সরকারের (জিটুজি) যৌথ উদ্যোগে দেশের বৃহত্তম এ শিল্পনগরে এই ইজেড স্থাপন করা হচ্ছে।

ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে দুটি অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের কাজ করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। ইতোমধ্যে তাদের উদ্যোক্তাদের পছন্দ অনুযায়ী একটি চট্টগ্রামের মিরসরাইয়ে এবং অন্যটি মোংলায় স্থাপন করতে সম্মত হয়েছে ভারত।

মিরসরাইয়ে ভারতীয় ইজেড উন্নয়নের জন্য প্রস্তাবিত প্রকল্প গত বছরের ফেব্রুয়ারিতে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির বিনিয়োগকারীদের আগ্রহ অনুযায়ী মোংলার চেয়ে এখন মিরসরাইয়ে ইজেড অগ্রধিকার পাচ্ছে। এটির উন্নয়নে ব্যয় ধরা হয়েছে এক হাজার কোটি টাকা ব্যয় হবে।

তৃতীয় লাইন অব ক্রেডিটের আওতায় এ ইজেডের সম্পূর্ণ উন্নয়ন করা হবে। ইতোমধ্যে এক হাজার একর ভূমি অধিগ্রহণ করেছে বেজা। ভূমি অধিগ্রহণে ব্যয় হয়েছে ৮৪৫ কোটি ৮৩ লাখ টাকা।

ঋণের শর্ত অনুযায়ী ইজেড উন্নয়নে ভারত আদানি পোর্ট অ্যান্ড এসইজেডকে ডেভেলপার প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করে বাংলাদেশকে জানিয়েছে।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, সম্প্রতি ভারতীয় তৃতীয় এলওসির আওতায় ইজেডে অর্থায়নের নীতিগত সম্মতি দিয়েছে দেশটির সরকার। বঙ্গবন্ধু শিল্প শহরে প্রস্তাবিত এ ইজেড উন্নয়নে সম্পূর্ণ অর্থায়ন করছে দেশটি। এখন পরামর্শক নিয়োগ করে ডেভেলপের কাজ শুরু করা হবে। আনুষঙ্গিক সব প্রক্রিয়া শেষে ছয় মাসের মধ্যে মাঠ পর্যায়ের উন্নয়নের কাজ শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ