অর্থনীতি

কমল স্বর্ণের দাম

কমল স্বর্ণের দাম
কমল স্বর্ণের দাম

কয়েক দফায় দাম বাড়ার পর এবার সোনার দাম কমল। এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে কমল এ দাম। ভরিতে সাড়ে ৩ হাজার টাকা করে কমেছে। এতে ২২ ক্যারেটের ভরিপ্রতি সর্বোচ্চ দাম পড়বে ৭৩ হাজার ৭১৬ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। আজ বৃহস্পতিবার থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু। গতকাল বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকা। গতকাল বুধবার পর্যন্ত এ মানের সোনার দাম ছিল ৭৭ হাজার ২১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০ হাজার ৫৬৭ টাকা। গতকাল পর্যন্ত বিক্রি হয় ৭৪ হাজার ৬৬ টাকা করে।

একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম কমে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮১৯ টাকায়। গতকাল এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৬৫ হাজার ৩১৮ টাকা। সনাতন পদ্ধতিতে সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ৪৯৬ টাকা। গতকাল বুধবার পর্যন্ত দাম ছিল ৫৪ হাজার ৯৯৫ টাকা। এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য ৯৩৩ টাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ