অর্থনীতি

সব রেকর্ড ভাঙলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সব রেকর্ড ভাঙলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ
সব রেকর্ড ভাঙলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

করোনা সংক্রমণের মধ্যেও দেশের সর্বকালের সব রেকর্ড ভেঙেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। প্রবাসীদের রেমিট্যান্সে ভর করে এ রেকর্ড ভাঙা সম্ভব হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, কাজ হারিয়ে দেশে ফেরা কর্মীদের কর্মসংস্থানেও ব্যয় করা যেতে পারে রিজার্ভের অংশ।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ডলার। যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। আগামী সপ্তাহের শুরুতেই রিজার্ভ ৩ হাজার ৯শ' কোটি ডলার ছাড়াবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২০ দিনে প্রবাসীরা ১৩৪ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গেলো বছর পুরো আগস্টেই রেমিট্যান্স এসেছিল ১৪৪ কোটি ৪৭ লাখ টাকা। চলতি বছরের জুলাইতে ২৬০ কোটি এবং জুনে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ডলার।

এছাড়া জুলাই মাসে রপ্তানিও ঘুরে দাঁড়িয়েছে। ৩৪৪ কোটি ৯০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয় ৩৯১ কোটি ডলার। যা আগের বছরের জুলাই মাসের রপ্তানির চেয়েও বেশি।

করোনার কারণে পোশাক খাতের বাতিল ও স্থগিত হওয়া অনেক ক্রয় আদেশ আবারো ফিরতে শুরু করায় রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করেন শিল্প সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদরা বলছেন, রিজার্ভের অর্থের সঠিক ব্যবহারেও পরিকল্পনা করতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ