অর্থনীতি

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৭৫০ টাকা

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৭৫০ টাকা
স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৭৫০ টাকা

দেশে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে। ২০ দিনের ব্যবধানে এই দাম বৃদ্ধি পেলো। সেক্ষেত্রে ভরি প্রতি ২২ ক্যারেটের সর্বোচ্চ দাম পড়বে ৭৪ হাজার ৮ টাকা। রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণের।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস)। সবশেষ চলতি বছরের ২১ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণের বাজার দর ছিল ৭২ হাজার ২৫৮ টাকা। ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।

আর ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০ হাজার ৮৫৮ টাকা। যা বর্তমানে ৬৯ হাজার ১০৯ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে ১ হাজার ৭৪৯ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬২ হাজার ১১০ টাকা। যার বর্তমান বাজার মূল্য ৬০ হাজার ৩৬১ টাকা। ভরিতে বেড়েছে ১ হাজার ৭৪৯ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম স্বর্ণের দাম বুধবার পর্যন্ত রয়েছে ৫০ হাজার ৩৮ টাকা। দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।

তবে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

আর্ন্তজাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ফলে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হলো। বললেন বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ