অর্থনীতি

এবারও সীমিত আকারে ইলিশ যাচ্ছে ভারতে

এবারও সীমিত আকারে ইলিশ যাচ্ছে ভারতে
এবারও সীমিত আকারে ইলিশ যাচ্ছে ভারতে

এবারও শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে সীমিত আকারে ইলিশ রফতানি হবে ভারতে। ইতোমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কী পরিমাণ ইলিশ রফতানি করা হবে তা আগামীকাল রোববার চূড়ান্ত করবে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত বছর শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ইলিশ রফতানি করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। দেশে ইলিশের উৎপাদন ও চাহিদার কথা বিবেচনায় নিয়ে ২০১২ সালের ১ আগস্ট থেকে ইলিশ রফতানি বন্ধ করে দেয় সরকার। তবে গত বছর শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দেয়া হয়।

এরই ধারাবাহিকতায় সীমিত আকারে ইলিশ রফতানির অনুমতি দেয়া হবে এবার। তবে এবার ৫০০ টনের বেশি ইলিশ রফতানির অনুমোদন দেয়া হতে পারে। কোন প্রতিষ্ঠানের মাধ্যমে কী পরিমাণ রফতানি করা হবে তা আগামীকাল ঠিক করা হবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১ আগস্ট ইলিশসহ সব ধরনের মাছ রফতানি নিষিদ্ধ করে সরকার। পরে ওই বছরের ২৩ সেপ্টেম্বর ইলিশ ছাড়া অন্য সব মাছ রফতানিতে অনুমতি দেয়া হয়।

ইলিশ রফতানি বন্ধ থাকলেও পাচার হওয়ার অভিযোগ রয়েছে। পাচার বন্ধে ইলিশ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও কয়েকবার জানায় সরকার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ