অর্থনীতি

মিয়ানমার, পাকিস্তান ও দুবাই থেকে এলো ৩৭৩ টন

চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের বিকল্প দেশ থেকে পেঁয়াজ আসা শুরু হয়েছে। মিয়ানমার, পাকিস্তান ও দুবাই থেকে আমদানি করা পৃথক তিনটি চালানে ১৩ কনটেইনারে ৩৭৩ টন পেঁয়াজ বন্দরে এসে পৌঁছেছে। আমদানির অপেক্ষায় আছে আরও প্রায় দেড় লাখ টন। এসব পেঁয়াজ বাজারে পৌঁছলে সংকট থাকবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র জানায়, বন্দরে আসা পেঁয়াজের ৩৭৩ টন চালানের মধ্যে ১৭০ টন খালাসের ছাড়পত্র নিয়েছেন দু’জন আমদানিকারক। পেঁয়াজের চালান খালাসে ছাড়পত্রের আবেদন করার পর দ্রুতই তা দেয়া হচ্ছে।

উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র চট্টগ্রাম শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান জানান, কায়েল স্টোর নামের চট্টগ্রামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান মিয়ানমার থেকে ৫৪ টন পেঁয়াজ এনেছে। সোমবার চালানটির ছাড়পত্র ইস্যু করা হয়েছে। এছাড়া গ্রিন ট্রেডার্স নামের চট্টগ্রামের অপর একটি প্রতিষ্ঠান পাকিস্তান থেকে এনেছে আর ১১৬ টন। মঙ্গলবার এ চালানটিরও ছাড়পত্র ইস্যু করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর নমুনা পরীক্ষা করে এসব পণ্যের ছাড়পত্র দেয়া হয়েছে বলে তিনি জানান। বন্দর সচিব ওমর ফারুক যুগান্তরকে বলেন, মিয়ানমার, পাকিস্তান ও দুবাই থেকে সোম ও মঙ্গলবার বন্দর দিয়ে ১৩ কনটেইনারে ৩৭৩ টনের চালান এসে পৌঁছেছে। এরমধ্যে মিয়ানমার ও পাকিস্তান থেকে ছয়টি করে এবং দুবাই থেকে এক কনটেইনারে এ পেঁয়াজ এসেছে। পেঁয়াজের চালান খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে তিনি জানান।

মিয়ানমার থেকে আনা ৫৪ টনের চালানটি এরইমধ্যে বন্দর থেকে খালাসের পর চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে ছাড়া হয়েছে বলে জানিয়েছেন আড়তদাররা। পাইকারিতে এ পেঁয়াজ প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

১৪ সেপ্টেম্বর ভারত হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলে দেশের বাজারে পণ্যটি নিয়ে অস্থিরতা সৃষ্টি হয়। পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম রাতারাতি দ্বিগুণ বেড়ে যায়। যার প্রভাব পড়ে খুচরায়ও। প্রতি কেজি ৯০-১০০ টাকায় বিক্রি হতে থাকে খুচরা বাজারে। রফতানি বন্ধের পর প্রায় ১৫ দিন পার হয়ে গেলেও স্বাভাবিক হয়নি নিত্যপণ্যটির বাজার। বাড়তি দামেই বিক্রি হচ্ছে এখনও। চট্টগ্রামের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৬৫-৭০ টাকায়।

এদিকে ভারত রফতানি বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কায় আগেভাগেই আমদানিকারকরা বিকল্প বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করেন। ৩ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১২টি দেশ থেকে সমুদ্রপথে দেড় লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন ব্যবসায়ীরা। এলসি খোলা, রফতানিকারকদের সঙ্গে চুক্তিসহ নানা প্রক্রিয়া শেষে এসব পেঁয়াজ এখন চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ