অর্থনীতি

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাপ মল্লিক।

সোহারব হোসেন প্রতাপ মল্লিক জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। এরপর আজ বুধবার দুপুর থেকে আবারও সকল প্রকার কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিলো। তবে সোমবার সরকারিভাবে পোর্ট বন্ধ ছিলো। আজ দুপুর থেকে হিলি স্থলবন্দরে কর্মচঞ্চল্যতা ফিরে এসেছে। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো অনলোড হয়ে দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ