অর্থনীতি

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি (কালীপূজা) উৎসব উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় রবিবার (১৫ নভেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রমসহ পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ খবর নিশ্চিত করেন।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ (১৫ নভেম্বর) পেট্রাপোল বন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে। পূজা উপলক্ষে ট্রাকচালকরাও ট্রাক চালাতে চান না। এ কারণে কোনও পণ্য আনা-নেওয়া হবে না।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘কালীপূজা উপলক্ষে রবিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন আমাদের আগেই জানিয়ে দিয়েছে। তবে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক রয়েছে।’

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ভারতে কালীপূজা উপলক্ষে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা আজ রবিবার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখছেন। শনিবার (১৪ নভেম্বর) বিকালে ভারতীয় কর্তৃপক্ষ বন্ধ থাকার বিষয়টি দেয়। ফলে এ পথে কোনও আমদানি-রফতানি হবে না। তবে বেনাপোল বন্দরে আমদানি পণ্য খালাস ও কাস্টম হাউজের শুল্কায়নের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে। ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক পণ্য খালি করে ভারতে ফিরে যেতে পারবে। আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে যথানিয়মে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। / বা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ