অর্থনীতি

ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমেছে সোনার দাম

ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমেছে সোনার দাম
ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমেছে সোনার দাম

অবশেষে বিশ্ববাজারে সোনার দাম কমতে শুরু করেছে। সে জন্য দেশেও ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে করে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৩ হাজার ৮৩৩ টাকা। নতুন দর আজ বুধবার (২৫ ন‌ভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দর কমানোর সিদ্ধান্তটি জানিয়েছে।

আন্তর্জাতিক বাজারে দরপতন ঘটলেও সমিতি দাবি করেছে, দেশে সোনার বাজারে মন্দাভাব ও ভোক্তাসাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে।

এদিকে দাম কমানোর কারণে আজ বুধবার (২৫ ন‌ভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৩ হাজার ৮৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৯৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার অলংকার কিনতে ৫১ হাজার ৬১৩ টাকা লাগবে গ্রাহকদের।

স্ব‌র্ণের দাম কম‌লেও রূপার পূর্বনির্ধা‌রিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হ‌য়েছে।

মঙ্গলবার (২৪ ন‌ভেম্বর) পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৬ হাজার ৩৪১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭৩ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৪ হাজার ৪৪৪ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫৪ হাজার ১২১ টাকা। আগামীকাল থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ