অর্থনীতি

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল ১ মাস

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল ১ মাস
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল ১ মাস

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ১ মাস। ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে। সোমবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এই কথা সাংবাদিকদের জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

চেয়ারম্যান বলেন, ব্যক্তি করদাতা, ব্যবসায়ী ও আয়কর আইনজীবী, জনপ্রতিনিধি সব পক্ষের অনুরোধে কোভিড পরিস্থিতিতে আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত (এক মাস) বাড়ানো হলো।

এর আগে গতকাল রোববার (২৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে। তিনি বলেন, অন্য সব কার্যক্রম যেখানে স্বাভাবিক, তাই এবার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না।

তিনি জানান, ২৯ নভেম্বর পর্যন্ত ১৫ লাখ রিটার্ন জমা পড়েছে। গত বছরের চেয়ে ৭০ হাজার বেশি রিটার্ন জমা পড়েছে।

চলতি অর্থবছরে কী পরিমাণ কালো টাকা সাদা হয়েছে তা ৩০ নভেম্বরের পর জানা যাবে বলেও জানান তিনি। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ