অর্থনীতি

সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেলো সামিট কমিউনিকেশনস

সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেলো সামিট কমিউনিকেশনস
সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেলো সামিট কমিউনিকেশনস

সেবা খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ভ্যাট দিবসের প্রথম দিনেই পুরস্কৃত হয়েছে প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনস লিমিটেড।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর রাজস্ব ভবনে সামিট কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আরিফ আল ইসলামের হাতে এই সম্মাননা স্বারক তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।

জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়ের ১৩১টি প্রতিষ্ঠানকেও একইভাবে তিন শ্রেণিতে তিনটি করে প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়।

উল্লেখ্য, সামিট কমিউনিকেশনস লিমিটেড, দেশের সর্ববৃহৎ টেলিযোগাযোগ এবং আইসিটি অবকাঠামো প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ