অর্থনীতি

দেশে স্বর্ণের দাম কমছে

দেশে স্বর্ণের দাম কমছে
দেশে স্বর্ণের দাম কমছে

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে দরপতনের কারণে এক সপ্তাহের আগের দামের ফিরছে স্বর্ণের দাম। বুধবার নতুন দর সারা দেশে কার্যকর হবে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে। পরে সেটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। সর্বশেষ ৬ জানুয়ারি সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়েছিল বাজুস।

নতুন দর অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণালংকারের ভরি দাঁড়াবে ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকার কিনতে লাগবে ৬৯ হাজার ৫১৭ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের ভরি বিক্রি হবে ৫০ হাজার ৪৪৭ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি অলংকারের দাম ছিল ৭৪ হাজার ৬৫০ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৭৫২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছে ৫২ হাজার ৪৩০ টাকায়। কাল থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমছে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শঙ্কিত বৈশ্বিক অর্থনীতি, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক ও দেশের বাজারে সোনার দাম উত্থান–পতন সত্ত্বেও ব্যবসার অচল অবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে ভরিতে ২ হাজার টাকা কমানো হয়েছে বলে বাজুস নেতারা জানান। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ