অর্থনীতি

ডাচ-বাংলা ব্যাংকের ‌’ন্যূনতম আমানত’ বাড়ানোর সিদ্ধান্ত বাতিল

ডাচ-বাংলা ব্যাংকের ‌’ন্যূনতম আমানত’ বাড়ানোর সিদ্ধান্ত বাতিল
ডাচ-বাংলা ব্যাংকের ‌’ন্যূনতম আমানত’ বাড়ানোর সিদ্ধান্ত বাতিল

গ্রাহকদের আপত্তির মুখে অবশেষে ন্যূনতম আমানতের নির্ধারণ করা বর্ধিত হারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ডাচ-বাংলা ব্যাংক। রোববার (৭ই ফেব্রুয়ারি) সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্যাংকটি। ফলে এখন সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে আগের নিয়ম মতই একজন গ্রাহককে মিনিমাম ব্যালেন্স হিসেবে কেবল ৫০০ টাকা রাখলে চলবে।

ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন জানান, সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে যে পরিবর্তন আনার কথা ভাবা হয়েছিল, ডাচ-বাংলা ব্যাংক তা থেকে সরে এসেছে, এবং ৭ই ফেব্রুয়ারি ওই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

এর আগে এ বছরের শুরুতে ডাচ-বাংলা ব্যাংক সিদ্ধান্ত নেয়, সঞ্চয়ী হিসাবের মধ্যে দু’টি ভাগ করা হবে – একটি হবে সেভিংস প্লাস, এবং অন্যটি হবে সেভিংস রেগুলার। এর আলোকে সেভিংস প্লাস অ্যাকাউন্টধারী গ্রাহকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কিছু বাড়তি সুবিধার কথাও ঘোষণা করে ব্যাংক কতৃপক্ষ। সেজন্য একজন গ্রাহককে তার হিসাবে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে ন্যূনতম পাঁচ হাজার টাকা।

অন্যদিকে, সেভিংস রেগুলার হিসাবে আগের মতই ন্যূনতম ৫০০ টাকা থাকলেই হবে, কিন্তু গ্রাহক বাড়তি কোন সুবিধা পাবেন না।

এমন সিদ্ধান্ত নিয়ে ব্যাংকটি তাদের সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের কাছে চিঠি পাঠিয়ে জানতে চায়, কারা সেভিংস প্লাস অ্যাকাউন্টের সুবিধা পেতে চান।

এই চিঠির বিষয় নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নানা সমালোচনা। তাদের দবি ন্যূনতম ব্যালেন্সের সীমা ৫০০ থেকে পাঁচ হাজার হয়ে গেলে, স্বল্প আয়ের অনেকে সেটি রাখতে সমর্থ হবেন না। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ