অর্থনীতি

আবারও কমলো স্বর্ণের দাম

স্বর্ণ
স্বর্ণ

মহামারি করোনার পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমতে শুরু করেছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত ৩ মার্চ থেকে দেশের বাজারে স্বর্ণের ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমানো হয়েছে। এ নিয়ে গত দুই মাসের মধ্যে দুই দফায় স্বর্ণের দাম সাড়ে ৩ হাজার টাকা কমানো হলো।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ১৫১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ধরা হয়েছে ৬৮ হাজার ১ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণের ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ২৫২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ৪৮ হাজার ৯৩১ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ