রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন ও পামওয়েলের ওপর ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। রবিবার (১১ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর চেয়ারম্যান আবু মো. হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হচ্ছে, ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে সয়াবিন ও পামতেলে আরোপিত অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার করা হয়েছে।
তবে এ সুবিধা কেবল ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো পাবে বলে জানান এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: