অর্থনীতি

১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ৯০৬ টাকা

১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ৯০৬ টাকা
১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ৯০৬ টাকা

বেসরকারি এলপিজির সিলিন্ডারের (১২ কেজি) নতুন খুচরা মূল্য ৯০৬ পুননির্ধারণ করলো বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)। নতুন দর মে মাসের শুরু থেকে কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। অটোগ্যাস লিটার প্রতি ৪৪.৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিইআরসি নতুন এই আদেশ ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল। ভার্চুয়াল এ দর ঘোষণা অনুষ্ঠানে যুক্ত সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।

বিইআরসির চেয়ারম্যান বলেন, দর ঘোষণার আদেশের ৮.৬ অনুচ্ছেদে সৌদি সিপি ভিত্তিতে প্রতিমাসে মূল্য সমন্বয় করার জন্য কমিটি করা হয়। সেই অনুচ্ছেদ মোতাবেক কমিটি ২৫ এপ্রিল প্রতিবেদন দাখিল করে। এরপর ২৮ এপ্রিল ভার্চুয়াল শুনানি গ্রহণ করা হয়।

গত ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হযেছিল সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তি মূল্য অর্থাৎ গ্যাসের নীট মূল্য ধরা হয়েছে। সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে নীট মূল্য সমন্বয় করা হবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে পরবর্তী গণশুনানি না হওয়া পর্যন্ত। দর ঘোষণার আদেশে এ জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়। তখন এক সিলিন্ডার (১২ কেজি) বেসরকারি এলপিজির খুচরা ‍মূল্য নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা।

মার্চে সৌদি সিপি (সৌদি আরামকো কন্ট্রাক্ট প্রাইস) ছিল যথাক্রমে প্রতি টন প্রোপেন বিউটেন ৬২৫ ও ৫৯৫ ডলার। সেই দর কমে চলতি মাসে (এপ্রিল) হয়েছে যথাক্রমে ৫৬০ ও ৫৩০ ইউএস ডলার। প্রোপেন ও বিউটেনে টন প্রতি ৫৫১২ টাকা দর কমেছে। সে হিসেবে গড় করলে কেজি প্রতি প্রায় সাড়ে ৫ টাকা কমে গেছে। এতে সিলিন্ডার (১২ কেজি) প্রতি দাম প্রায় ৬৫ টাকার মতো কমে আসার কথা।

যদিও পুর্বের ঘোষিত দর খুব কম ক্ষেত্রেই কার্যকার হতে দেখা গেছে। এপ্রিলে ১২ কেজি ওজনের সিলিন্ডার ৯৭৫ টাকা খুচরা মূল্য নির্ধারণ করে বিইআরসি। কোথাও কম দামে আবার কোথাও কোথাও বেশি দামে বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে এক সেমিনারে জ্বালানি সচিব কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ