অর্থনীতি

সোনাহাট স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সোনাহাট স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ
সোনাহাট স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরনের বিস্তার রোধ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে ১০ মে থেকে ১৫ মে পর্যন্ত ৬ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি এবং স্থলবন্দরের বিপরীত দিকে অবস্থিত ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের এ তথ্য জানানো হয়েছে।

সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বলেন, আগামী ১৬ মে থেকে বন্দর দিয়ে আবারো নতুন করে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভারতে চলমান করোনা মহামারির কারণে ভারত-বাংলাদেশের বেশকিছু সীমান্ত সাময়িক বন্ধ রাখা হলেও করোনা মহামারিতেও কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু রাখা হয়েছিল। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ