অর্থনীতি

ভরিতে আরও ২ হাজার টাকা বাড়ল সোনার দাম

ভরিতে আরও ২ হাজার টাকা বাড়ল সোনার দাম
ভরিতে আরও ২ হাজার টাকা বাড়ল সোনার দাম

ভরিতে আরও ২ হাজার ৪১ টাকা বাড়ছে সোনার দাম। এরফলে ২২ ক্যারেটের (ভালো মানের) প্রতি সোনার দাম দাঁড়ালো ৭৩ হাজার ৪৮৩ টাকা।

আজ থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায়। এর আগে ১০ মে সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বেড়েছিল।

অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা। গত বছরের ৬ আগস্ট দেশে সোনার দাম সর্বোচ্চ ভরিতে ৭৭ হাজার ২১৬ টাকা উঠেছিল। সেটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।

নতুন দর অনুসারে ২২ ক্যারেটের ১ ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৩ হাজার ৪৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫১ হাজার ২৬৩ টাকায়।

এর আগে ২২ ক্যারেটের দাম ছিল ৭১ হাজার ৪৪২ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৪৯ হাজার ২২২ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতোই প্রতি ভরি রুপা ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। / যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ