অর্থনীতি

রিজার্ভ থেকে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ধার দিচ্ছে

রিজার্ভ থেকে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ধার দিচ্ছে
রিজার্ভ থেকে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ধার দিচ্ছে

বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে বাংলাদেশের শরণাপন্ন হয়েছে দক্ষিণ এশিয়ার বন্ধুপ্রতীম দেশ শ্রীলঙ্কা। দেশটিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অন্তত ২০ কোটি ডলার ধার দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা বিনিময়ের (কারেন্সি সোয়াপ) আওতায় শ্রীলঙ্কাকে সহায়তার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকসূত্রে জানা গেছে। এ ধরনের বিনিময় বাংলাদেশের জন্য প্রথম।

বিশ্লেষকদের মতে, এ পদ্ধতিতে তেমন ঝুঁকি নেই। তবে ডলার যথাসময়ে ফিরে পাওয়ায় কখনও সমস্যা হতে পারে। সে বিষয়ে সজাগ থাকার তাগিদ তাদের।

বিদেশি মুদ্রার সঞ্চয়নে (ফরেন কারেন্সি রিজার্ভ) চাহিদার তুলনায় ঘাটতিতে রয়েছে শ্রীলঙ্কা। দেশটির জিডিপির প্রায় ৮ হাজার ৪০০ কোটি ডলার। বিদেশি মুদ্রার সঞ্চয়ন ৪০০ কোটি ডলারের ঘরে, যা জিডিপির ৪ দশমিক ৭৬ শতাংশ। যেখানে বাংলাদেশে এ সঞ্চয়ন জিডিপির প্রায় ১২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, স্বল্পসুদে শ্রীলঙ্কাকে তিন মাসের জন্য এই ঋণ দেয়া হবে। যে সব দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ কম তারা বিপদে পড়লে কারেন্সি সোয়াপের মাধ্যমে অন্য দেশ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসে। শ্রীলঙ্কা যদি কোনো কারণে এই অর্থ ফেরত দিতে না পারে তখন দু’দেশের বৈদেশিক বাণিজ্য থেকে এই টাকা সমন্বয় করে নেয়ার সুযোগ আছে। এ ধরনের ঋণ দেয়া বাংলাদেশ ব্যাংকের জন্য সুনাম বয়ে আনার পাশাপাশি রেটিংয় বৃদ্ধিতেও সুবিধা দেবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ