অর্থনীতি

মে মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে

মে মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে
মে মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে

গত মে মাসে দুই দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি বছরের মধ্যে এটি এক মাসের সর্বোচ্চ রেমিট্যান্স।

মঙ্গলবার (০১ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনা পরিস্থিতির মধ্যেও এপ্রিলের ২ দশমিক ০৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স প্রবাহ মে মাসে এসে পাঁচ শতাংশ বেড়েছে। এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যন্স এসেছিল এক দশমিক ৯৬ বিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে এক দশমিক ৭৮ বিলিয়ন ডলার ও মার্চ মাসে এক দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

মে মাসের এই রেমিট্যান্স প্রবাহ ২০২০ সালের আগস্টের তুলনায় ১০ দশমিক ৫৪ শতাংশ বেশি এবং ২০২০ সালের জুলাইয়ের পরে দ্বিতীয় সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে নয় দশমিক ৮৯ বিলিয়ন ডলার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ