অর্থনীতি

ইভ্যালিসহ ১০ ই-কমার্সের লেনদেনে ব্র্যাক ব্যাংকের নিষেধাজ্ঞা

ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংক

দেশে নানান অফারে গ্রাহক আকৃষ্ট করছে বেশকিছু ই-কমার্স প্রতিষ্ঠান। এমন ১০ টি প্রতিষ্ঠান থেকে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্র্যাক ব্যাংক। এ তালিকায় আলিশা মার্ট এবং ইভ্যালির নাম রয়েছে।

মঙ্গলবার (২২ জুন) ব্র্যাক ব্যাংক এ নিষেধাজ্ঞা জারি করে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে - ইভ্যালি, আলিশা মার্ট, ধামাকা, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্র্যাক ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্যবসায়িক চুক্তির বিষয়গুলো পরিচালনা পর্ষদ থেকে সিদ্ধান্ত নেয়া হয়। যেসব ই-কমার্স প্রতিষ্ঠানে লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো গ্রাহকদের নানা বাহারি ও লোভনীয় অফারের মাধ্যমে আকৃষ্ট করে। এক পর্যায়ে গ্রাহকদের এসব প্রতিষ্ঠানে লেনদেনের মাধ্যমে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া এসব প্রতিষ্ঠানের সম্পদের চেয়ে দায়ের পরিমাণ অনেক বেশি। ফলে পরিচালনা পর্ষদ এসব প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে, ইভ্যালির ৬৫ কোটি ১৭ লাখ টাকা সম্পদের বিপরীতে প্রতিষ্ঠানটির দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৮০ লাখ টাকা।

সম্পদের চেয়ে ৬ গুণের বেশি এই দেনা পরিশোধ করার সক্ষমতা কোম্পানিটির নেই বলে বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে উঠে এসেছে। / রাইজিং

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ