অর্থনীতি

বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিলো মাইক্রোসফট

মাইক্রোসফট, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান
মাইক্রোসফট, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান

গুগল, অ্যামাজন, ফেসবুকের পর এবার বাংলাদেশে ব্যবসার জন্য ভ্যাট নিবন্ধন বা ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিয়েছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণের অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন সেগুনবাগিচা বিভাগীয় দপ্তরের অধীনে ভ্যাট বা মূসক নিবন্ধন দেয়া হয় মাইক্রোসফটকে।

অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে বিআইএন নিয়েছে প্রতিষ্ঠানটি। যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নিয়েছে এই টেক জায়ান্ট। তবে এর বাংলাদেশি ভ্যাট এজেন্ট পোদ্দার অ্যান্ড এ্যাসোসিয়েটস। প্রতিষ্ঠানটির ভ্যাট নিবন্ধন নম্বর- ০০৩৯৮৯৮৫৮-০২০৮।

সিঙ্গাপুরে মাইক্রোসফটের ঠিকানা হলো ১৮২, সিসিল স্ট্রীট, ১৩-০১ ফ্রেজার্স টাওয়ার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, মাইক্রোসফটের স্থানীয় ভ্যাট এজেন্টের অফিসের ঠিকানা ৬/এ/১ সেগুনবাগিচা। এর বিআইএন নাম্বার- ০০০১৬৮২৪৮-০২০৮।

এর আগে চলতি বছরের ২৩ মে গুগল এবং ২৭ মে বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নেয় অ্যামাজন। ১৩ জুন ভ্যাট নিবন্ধন নেয় ফেসবুক।

নিবন্ধন নেয়ার ফলে এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে যে পরিমাণ আয় করবে তার ১৫ শতাংশ ভ্যাট রিটার্ন জমা দেবে। / চ্যা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ