অর্থনীতি

আজ থেকে ব্যাংকে লেনদেন ১০টা-দেড়টা

আজ থেকে ব্যাংকে লেনদেন ১০টা-দেড়টা / ছবি: ইন্টারনেট
আজ থেকে ব্যাংকে লেনদেন ১০টা-দেড়টা / ছবি: ইন্টারনেট

সীমিত পরিসরে আজ সোমবার থেকে খোলা থাকছে ব্যাংক। লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

করোনার বিস্তার রোধে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকারঘোষিত কঠোর লকডাউনের মধ্যে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সময় নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে আন্ত ব্যাংক চেক নিষ্পত্তির নতুন সূচিও ঘোষণা করা হয়েছে।

ব্যাংক খোলা রাখা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, বিধি-নিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ প্রতি রবিবারও ব্যাংক বন্ধ থাকবে।

ছুটির দিন ও রবিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনে ব্যাংকিং সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ