অর্থনীতি

অর্থনৈতিক পুনরুদ্ধারের ধারা অব্যাহত থাকবে: এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)

দেশজুড়ে করোনা মহামারির দ্বিতীয় টেউয়ের মধ্যেই শেষ হয়েছে গত অর্থবছর। এ সময়ে দেশের অর্থনীতিকে সচল রাখতে রপ্তানি ও প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মহামারির ধাক্কা সামলে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

শুক্রবার (২৩জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এডিবি প্রকাশিত এশিয়ার অর্থনীতির ওপর সম্পূরক আউটলুকে এ আশা ব্যক্ত করা হয়।

আউটলুকে বলা হয়েছে, গত অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি আয় ১৩ দশমিক ৬ শতাংশ এবং প্রবাসী আয় ৩৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রথম ১০ মাসে রাজস্ব আয় বেড়েছে ১২ দশমিক ৯ শতাংশ।

করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে ২০২১ সালে দক্ষিণ এশিয়ার জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৯ শতাংশ হতে পারে। গত এপ্রিলের আউটলুকে ৯ দশমিক ৫ শতাংশ প্রত্যাশা করা হয়েছিল।

অন্যদিকে, মার্চ থেকে জুন পর্যন্ত করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারতে প্রবৃদ্ধি ১০ শতাংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্পূরক আউটলুকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রবৃদ্ধি সম্ভাবনা এপ্রিলের মতোই রাখা হয়েছে। এপ্রিলের আউটলুকে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

গত ২৮ এপ্রিল আউটলুক প্রকাশকালে এডিবির দেশীয় পরিচালক মনমোহন প্রকাশ সাংবাদিকদের জানিয়েছিলেন, জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ থেকে ৬ শতাংশ হতে পারে।

তবে, গত জুনে তৃতীয় বারের মতো সংশোধন করে সরকার জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে বলে জানায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ