অর্থনীতি

আজ ব্যাংক বন্ধ

ব্যাংক
ব্যাংক

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যাংকিং লেনদেনের সময়সীমা বাড়ানো হয়েছে। কিন্তু দিনের সংখ্যা কমানো হয়েছে। বিধিনিষেধ চলাকালে এক দিন পর পর ব্যাংক খোলা থাকবে। সেই কারণে আজ বুধবার (৪ আগস্ট) সব ব্যাংক বন্ধ থাকবে।

বুধবার (৪ আগস্ট) ব্যাংকের সাথে বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলোও। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের প্রথম দিন গত রোববারও (১ আগস্ট) ব্যাংক বন্ধ ছিল।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে সারাদেশে কঠোর লকডাউন চলছে। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত এ লকডাউন ৫ আগস্ট থেকে বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

গত ২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন নতুন নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। অভ্যন্তরীণ সমন্বয়ের জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। এর আগে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলছিল।

এই নির্দেশনা অনুযায়ী আজ ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) ফের সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ