অর্থনীতি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটে ডোম স্থাপন সম্পন্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কন্টেইনমেন্ট ডোমে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কন্টেইনমেন্ট ডোমে

বাংলাদেশে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনের আভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের ধাতব কাঠামো স্থাপন সম্পন্ন হয়েছে (রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান এসএসই জেএসসি রোসাটম রাষ্ট্রীয় কর্পোরেশন প্রকৌশল শাখা)।

সাব কন্ট্রাক্টর ট্রেস্টরোসেম এলএলসি এর বিশেষজ্ঞগন আভ্যন্তরীন ডোমের শেষ টায়ার উত্তোলন এবং স্থাপন সম্পন্ন করে , অর্থাৎ ১৩৫০ টন উত্তোলন ক্ষমতার ভারী ক্রেনের লিভারের সাহায্যে ২৩০ টনের ধাতব কাঠামোকে উত্তোলন করা হয় । ধাতব কাঠামোটিকে রিয়াক্টর ভবনের +৫১.৭০০ থেকে +৬০.৫০০ উচ্চতায় উঠিয়ে নকশা অনুযায়ী স্থাপন করা হয়।

এসএসই জেএসসি এর ভাইস প্রেসিডেন্ট ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্পের পরিচালক এলেক্সি ডেইরী বলেন “ প্রথম ইউনিটের আভ্যন্তরীন কন্টেইনমেন্টকে +৬০.৫০০ উচ্চতায় উঠিয়ে স্থাপন করা ২০২১ সালের একটি গুরুত্বপুর্ন ঘটনা। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের আরেকটি মাইলফলক সফলতার সাথে অতিক্রমিত হলো । এই ইউনিটের পরবর্তী ধাপের কাজগুলো হলো রিয়াক্টর ভেসেল , একটি স্টীম জেনারেটর ও একটি প্রধান সার্কুলেশন পাইপলাইন কে সংযোজন করা” ।

আভ্যন্তরীন কন্টেইনমেন্টের স্থাপনার কাজে একে দুটি ধাপে উত্তোলন করা হয়েছে ; +৪৪.১০০ মিটার থেকে ৫১.৭০০ মিটার এবং সেখান থেকে +৬০.৫০০ মিটারে উত্তোলন । ডোমের নিচের অংশ ৪৪মিটার ব্যাস ও ১৮৫ টন ওজন বিশিষ্ট একটি ধাতব কাঠামো যাকে এক সপ্তাহ আগেই নির্ধারিত জায়গায় স্থাপন করা হয় ।

সামনের দিনগুলোতে বিশেষজ্ঞগন +৪৪.১০০ এর ওপরে আভ্যন্তরীন কন্টেইনমেন্টে কংক্রিটিং করতে শুরু করবে । পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বর মাসে ১ নং ইউনিটে নকশা অনুসারে রিয়াক্টর ভেসেল স্থাপন করা হবে।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ১৬০ কিলোমিটার দূরে পাবনা জেলার পদ্মা নদীর পুর্বতীরে নির্মিত হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ