১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকালে বিয়ষটি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবতী।
তিনি জানান, আজ সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক এ বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। বন্দরে ভারতীয় ট্রাকগুলো আনলোড করে, দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে। / রা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: