অর্থনীতি

আবার বাড়ল স্বর্ণের দাম

  • কমলো স্বর্ণের দাম
    কমলো স্বর্ণের দাম
  • কমলো স্বর্ণের দাম
    কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সব মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন এই দাম রোববার (২২ আগস্ট) থেকে কার্যকর হবে। তবে রুপার দাম আগেরটাই বহাল রয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহারির সময়ে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সাথে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা ও নানা দাফতরিক জটিলতার কারণে ডিলাররা স্বর্ণের বার আমদানি করতে পারছেন না। এছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশি পোদ্দার মার্কেটেও স্বর্ণের দাম বেড়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, সর্বশেষ ২০ জুন ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা কমানো হয়েছিল।

মূল্যবৃদ্ধির পর ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের ভরি স্বর্ণ ৭০ হাজার ৩৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৬১ হাজার ৫৮৬ টাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ